আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ-সেট-শপ’ শীর্ষক ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ ডিল ও অফার নিয়ে এল শেয়ারট্রিপ। বিভিন্ন ক্যাটাগরিতে দেশের শীর্ষ ২৭টি ব্র্যান্ডের সহযোগিতায় এ ক্যাম্পেইন চালু করছে ভ্রমণভিত্তিক এ প্রযুক্তি প্লাটফর্মটি। এ বিষয়ে শেয়ারট্রিপ জানিয়েছে, ক্যাম্পেইনের লক্ষ্য ব্যবহারকারীদের ভ্রমণ সেবা প্রদানের পাশাপাশি তাদের লাইফস্টাইলে নতুন মাত্রা যোগ করা। ১০ জুন শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩০ জুন পর্যন্ত।
ক্যাম্পেইন চলাকালে নিবন্ধিত শেয়ারট্রিপ ব্যবহারকারীরা অংশীদার ব্র্যান্ডগুলোর পণ্য কেনা বা সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার উপভোগের সুযোগ পাবেন বলে জানিয়েছে শেয়ারট্রিপ। সেক্ষেত্রে ব্যবহারকারীদের অবশ্যই নিবন্ধিত শেয়ারট্রিপ অ্যাপ দেখাতে হবে অথবা শেয়ারট্রিপ অ্যাপ বা ওয়েবসাইট থেকে প্রাপ্ত কুপন কোড প্রবেশ করাতে হবে।
শেয়ারট্রিপ জানিয়েছে, এসব অফারের মধ্যে ব্যবহারকারীরা আকাশ ডিটিএইচের ক্ষেত্রে ৫০০ টাকা ছাড় এবং বাটা থেকে শপিং করলে বাটা ক্লাব মেম্বাররা পাবেন সারপ্রাইজ কুপন। পাশাপাশি অন্যান্য অংশীদার ব্র্যান্ডের আউটলেট বা ওয়েবসাইট থেকে কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট ভাউচার উপভোগ করার সুযোগ রয়েছে। শেয়ারট্রিপ থেকে ফ্লাইট বুক করার সময় কুপন কোড ব্যবহারের মাধ্যমে এ ভাউচারগুলো উপভোগ করা যাবে।
শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক বলেন, ‘কেবল কেনাকাটাই নয় বরং ঈদ আনন্দ আরো বহু গুণে বাড়িয়ে তুলতেই ঈদ-সেট-শপ ক্যাম্পেইনটির আয়োজন করা হয়েছে।’