ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ন

সেলফোনের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে চাইলে

সাইবার হামলার কারণে সেলফোনে থাকা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এখন অনেকটাই কঠিন। বিভিন্নভাবে হাতে থাকা ডিভাইসে প্রবেশ করার মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ছবি, ফাইল হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। এরপর ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে অর্থ নেয়া হচ্ছে। তবে কিছু নিয়ম মানলেই এ ধরনের সমস্যা থেকে মুক্ত থাকা যায়। এসব বিষয়ে জানিয়েছে মেক ইউজ অব ইট।

প্রথমেই যে বিষয় সেটি হলো ওয়াইফাই ও ব্লুটুথ ব্যবহার। যখন ওয়াইফাই এবং ব্লুটুথের প্রয়োজন নেই, তখন স্মার্টফোনে এসব সংযোগের স্ক্যানিং বন্ধ রাখতে হবে। কারণ এ সেটিংস চারপাশে থাকা ওয়াইফাই এবং ব্লুটুথের জন্য স্ক্যান করতে থাকে। মাধ্যমে হ্যাকাররা ডিভাইসে প্রবেশের সুবিধা পেয়ে থাকে।

স্মার্টফোনের গোপনীয়তা রক্ষার জন্য সবসময় সেনসিটিভ ইনফরমেশন অন লক স্ক্রিন চালু রাখতে হবে। এটি চালু না থাকলে লক স্ক্রিনে ব্যক্তিগত তথ্য ও নোটিফিকেশন দেখা যায়।

আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোনের লোকেশন অন রাখা। ফোনের লোকেশন অনুসরণের মাধ্যমে যে কারো সার্বিক কার্যক্রম সম্পর্কে জানা যায়। অর্থাৎ কখন, কোথায় যাওয়া হচ্ছে, সেখানে কতক্ষণ থাকা হচ্ছে সবকিছু ফোনে রেকর্ড থাকে। তাই এসব বিষয়ে কাউকে জানাতে না চাইলে লোকেশন বন্ধ করে রাখতে হবে।

প্রয়োজন না থাকলে ফোনের ইন্টারনেটও বন্ধ রাখতে হবে। ব্যক্তিগত বিজ্ঞাপনের অপশনও বন্ধ রাখা উচিত। বাড়িতে বা অফিসে বন্ধুদের সঙ্গে কোনো বিষয়ে কথা বলে ইন্টারনেটে অনুসন্ধান করার পর সে সম্পর্কিত তথ্য ব্যবহারকারী ডিভাইসে চলে আসে। ব্যক্তিগত বিজ্ঞাপনের অপশন চালু থাকলেই এটি হয়ে থাকে।

স্মার্টফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা হয়, তার বেশির ভাগই ব্যবহারকারীর কাছ থেকে লোকেশনের অনুমতি চায়। এক্ষেত্রে সব অ্যাপের পারমিশন দেয়া উচিত নয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ