ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

ব্লুর পণ্য বিক্রি বন্ধ করছে লজিটেক

কম্পিউটারের বিভিন্ন অ্যাকসেসরিজ কেনার ক্ষেত্রে প্রথমেই যে কোম্পানিটির নাম আসে সেটি হলো লজিটেক। কি-বোর্ড, মাউস থেকে শুরু করে হেডফোন, ওয়েবক্যামও রয়েছে কোম্পানিটির। এগুলোর পাশাপাশি অ্যাস্ট্রো, ব্লুর মতো কোম্পানিও অধিগ্রহণ করেছে। তবে কোম্পানিটি ব্লু মাইক্রোফোন ব্র্যান্ডের পণ্য বিক্রি বন্ধ করে দিচ্ছে। খবর গিজমোচায়না।

লজিটেক জি ব্র্যান্ডের অধীনে ব্লু, ইয়েতি ও অ্যাস্ট্রোর পণ্য বিক্রি করা হবে। মূলত গেমার ও স্ট্রিমারদের জন্য এসব পণ্য বাজারজাত করা হয়। ব্লুর মাইক্রোফোন উন্নতমানের। লজিটেকের বিশ্বাস জি ব্র্যান্ডের অধীনে অডিও পণ্যগুলো আরো বিস্তৃত পরিসরে গ্রাহকদের কাছে পৌঁছাবে।

ইয়েতি মাইক্রোফোন ব্র্যান্ডটি লজিটেক ইয়েতি নামে লজিটেক জি ব্র্যান্ডের অধীনে পরিচালিত হবে। ব্লুর স্নোবল মাইক্রোফোন ও ভয়েস অডিও প্রসেসিং সফটওয়্যারও এ ব্র্যান্ডের মাধ্যমে বিক্রি হবে। লজিটেক আরো জানায়, ভবিষ্যতে অ্যাস্ট্রোর নতুন একটি পণ্য বাজারজাত করা হবে। কোম্পানিটির প্রধান নির্বাহী ব্রাকেন ড্যারেল বলেন, ‘‌গ্রাহকদের সব থেকে উন্নত অভিজ্ঞতা দেয়ার জন্য আমরা বদ্ধপরিকর।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ