ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন

ডিক্সন টেকনোলজির সঙ্গে শাওমির নতুন চুক্তি

ভারতের বাজার ধরার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশে ডিভাইস সরবরাহের আগেই উৎপাদন শুরু করেছে শাওমি। এ কার্যক্রমের পরিধি বাড়াতে এবার শাওমির ভারতীয় আর্মের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে ডিক্সন টেকনোলজিস।

মূলত ভারতে স্মার্টফোন উৎপাদনের পাশাপাশি রফতানি কার্যক্রম পরিচালনায় এ উদ্যোগ নেয়া হচ্ছে। সম্প্রতি এক বিবৃতিতে চুক্তিভিত্তিক উৎপাদনকারী কোম্পানিটি এ কথা জানায়।

এর আগে ওয়্যারলেস অডিও ডিভাইস তৈরিতে ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী কোম্পানি অপটিমাসের সঙ্গে চুক্তি করে শাওমি ইন্ডিয়া। এর পরই নতুন চুক্তির বিষয়ে কাজ শুরু করে ডিক্সন। রয়টার্স

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ