ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

আরকেডে আরো ২০টি নতুন গেম অ্যাপলের

সাবস্ক্রিপশনভিত্তিক গেমিং পরিষেবা আরকেডে নতুন আরো ২০টি গেম যুক্ত করেছে অ্যাপল। বর্তমানে প্লাটফর্মটিতে ২০০-এর বেশি গেম রয়েছে। নতুন গেমগুলোর মধ্যে অ্যাপ স্টোরে থাকা টেম্পল রানপ্লাস, পিপিকেপিপ্লাস ও লিম্বোপ্লাস রয়েছে।

এছাড়া আরকেডে এক্সক্লুসিভ সিটিস্কেপস: সিম বিল্ডার, ডিজনি স্পেলস্ট্রাক ও টিএমএনটি স্প্লিনটার্ড ফেট রয়েছে। ২০১৯ সালে চালুর পর থেকে অ্যাপল আরকেড গেম ডেভেলপার ও ব্যবহারকারীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। এ প্লাটফর্মে ডেভেলপাররা বিভিন্ন পরিবর্তনসহ গেম তৈরি এবং গেমাররা সেগুলো উপভোগ করতে পারে। টেকটাইমস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ