ঈদ উপলক্ষে গ্রাহকের জন্য মূল্যছাড়ের অফার নিয়ে এসেছে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অপো। এ অফারের আওতায় আগামী ২২ এপ্রিল পর্যন্ত গ্রাহক ২ হাজার টাকা ছাড়ে অপো রেনো এইট টি স্মার্টফোন কিনতে পারবে।
সম্প্রতি হার্ডওয়্যার আপডেট ও অত্যাধুনিক ইমেজিং ফিচারসহ অপো রেনো এইট-টি স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়। অভূতপূর্ব ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্য সেলফোনটিতে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা সেটআপ রয়েছে। সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি।
ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে আছে ফাইবারগ্লাস-লেদারের প্রিমিয়াম স্টিচ ডিজাইন, আপগ্রেডেড কালারওএস ১৩, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩৩ ওয়াট সুপারভিওওসিসহ ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ৩০ হাজার ৯৯০ টাকায় ডিভাইসটি কেনা যাবে। যার আগের মূল্য ছিল ৩২ হাজার ৯৯০ টাকা। এ অফারের পাশাপাশি অপো ভক্তদের জন্য নিয়ে এসেছে বিশেষ ঈদ অফার ক্যাম্পেইন।
অপো রেনোএইট টি, অপো এফ২১ প্রো ফাইভজি, অপো এ৭৭এস অথবা অপো এ৭৭-এর মধ্যে যেকোনো ফোন কিনলে অনলাইন লাকি ড্র’তে অংশ নেয়ার সুযোগ পাবেন। লাকি ড্রয়ের বিজয়ীরা পাবেন আকর্ষণীয় মেগা ঈদ উপহার। উপহারের মধ্যে আছে এয়ার টিকিট ভাউচার (দেশের মধ্যে ভ্রমণের জন্য প্রযোজ্য), মোটরবাইক এবং ইন্টারনেট বান্ডেল অফার। ২৩ এপ্রিল পর্যন্ত৷ এটি চলবে।