দেশের তরুণ সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য ক্ষতিকর কনটেন্ট দেখানোয় টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করবে ভিয়েতনাম। মে মাস থেকে এ তদন্ত শুরু হবে বলে দেশটির তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র লি কুয়াং টু ডু এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অন্যান্য প্লাটফর্মের তুলনায় চীনের মালিকানাধীন টিকটকের কনটেন্ট নিয়ন্ত্রণ করা বেশ কঠিন।’ এ ধরনের কনটেন্ট মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। গত বছর ভিয়েতনাম সরকারের অনুরোধে প্লাটফর্ম থেকে ১৭ লাখ ভিডিও সরিয়েছে টিকটক। রয়টার্স


















