ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ১০৮০ পিক্সেলের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব

প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উচ্চ রেজল্যুশনের ১০৮০ পিক্সেল স্ট্রিমিংয়ের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। রেডিটের ব্যবহারকারীরা প্রথম ১০৮০ পিক্সেল প্রিমিয়াম স্ট্রিমিংয়ের বিষয়ে জানতে পারে।

পিসিম্যাগের কাছে পাঠানো এক ই-মেইলে ইউটিউবের এক মুখপাত্র নিশ্চিত করেন, ইউটিউব প্রিমিয়ামের অল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য ১০৮০ পিক্সেল প্রিমিয়াম কোয়ালিটির পরীক্ষা চালানো হচ্ছে। মুখপাত্র জানান, ১০৮০ পিক্সেলের উন্নত বিটরেট ভার্সন হচ্ছে ১০৮০পি প্রিমিয়াম।

এ ভার্সনে আরো বেশি পিক্সেল তথ্য থাকায় ভিডিওর মান উন্নত থাকে। তবে ১০৮০ পিক্সেল (এইচডি) রেজল্যুশনে কোনো পরিবর্তন আসবে না বলেও জানান তিনি। ইউটিউবের স্ট্যান্ডার্ড ১০৮০ পিক্সেলে বিটরেট প্রতি সেকেন্ডে ৮-১০ মেগাবাইটের মধ্যে থাকে।

এছাড়া ভিডিও কম্প্রেশনে কোনো ধরনের কোডেক ব্যবহৃত হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ। নতুন প্রিমিয়াম অপশনটি প্রতি সেকেন্ডে ১৩ মেগাবাইট গতিতে চলবে। পিসিম্যাগ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ