সম্প্রতি টিমসে সেট ডেলিভারি অপশন চালু করেছে মাইক্রোসফট। এর মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা যেকোনো মেসেজ গুরুত্বপূর্ণ বা জরুরি হিসেবে চিহ্নিত করতে পারবে।
এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, এর মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ যেন সবার নজরে আসে ব্যবহারকারীরা তা নিশ্চিত করতে পারবে। কম্পোজ বক্সের নিচে মার্ক অ্যাজ ইম্পরট্যান্ট অপশন রয়েছে। গুরুত্ব অনুযায়ী ব্যবহারকারীরা আর্জেন্ট বা ইম্পরট্যান্ট অপশন নির্বাচন করতে পারবে। আইএএনএস