২০০৭ সালে প্রকাশ্যে আসে মাল্টিপ্লেয়ার শুটার গেম টিম ফোরট্রেস ২। এরপর থেকে এতে তেমন কোনো আপডেট আনা হয়নি। তবে শিগগিরই গেমটিতে বড় ধরনের আপডেট আনতে পারে নির্মাতা প্রতিষ্ঠান ভালভ।
চলতি সপ্তাহে টিএফ২-এর অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া এক ব্লগ পোস্টে গেমারদের স্টিম ওয়ার্কশপে নতুন কনটেন্ট আপলোডের কথা জানানো হয়। ভালভ জানায়, আগের সামার ইভেন্টে আইটেম আপডেট করা হয়েছে, কিন্তু চলতি বছর বড় ধরনের আপডেট আনার পরিকল্পনা রয়েছে। এনগ্যাজেট