ভারতে স্মার্টওয়াচের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়্যারেবল ডিভাই নির্মাতা প্রতিষ্ঠান নয়েজ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি ৯০ শতাংশ উৎপাদন বাড়ানোর কথা জানিয়েছে। ভারতে নির্মিত ৩০ লাখের বেশি স্মার্টওয়াচ বিশ্ববাজারে আনা প্রথম প্রতিষ্ঠান নয়েজ।
প্রতিষ্ঠানটি জানায়, মেড ইন ইন্ডিয়া, মেড ফর ইন্ডিয়া স্লোগানের মাধ্যমে ওয়্যারেবলের বাজারে পরিবর্তন আনাই মূল লক্ষ্য। উৎপাদন বাড়ানোর পাশাপাশি নয়েজ একটি ভিডিও প্রকাশ করেছে। এ বছরের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে ভিডিওতে কোম্পানিটির ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের পরিশ্রম ও প্রচেষ্টার বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গিজমোচায়না


















