ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

শেয়ারচ্যাটের ২০ শতাংশ কর্মী ছাঁটাই

শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হিসেবে ভারতে শেয়ারচ্যাট অন্যতম। গুগল ও তামাসেক পরিচালিত এ প্লাটফর্ম ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, বিনিয়োগকারীরা প্রতিনিয়ত খরচ কমানোর জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছে। ফলে স্টার্টআপ প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

গত বছর স্টার্টআপ প্লাটফর্মটি ২ হাজার ৪০০ কোটি ডলার সংগ্রহ করেছে, যা ২০২১ সালের তুলনায় এক-তৃতীয়াংশ কম। লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে প্লাটফর্মটি সাম্প্রতিক মাসগুলোয় কয়েক হাজার কর্মীকে অব্যাহতি দিয়েছে। রয়টার্স

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ