স্মার্টফোন কেনার ক্ষেত্রে ব্যবহারকারীদের চাহিদার অন্যতম বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এ বিষয় মাথায় রেখে বছরের শুরুতেই দেশে ওয়াই১৬ স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো।
ভিভো ওয়াই১৬ ফোনটিতে ৬ দশমিক ৫১ ইঞ্চির এইচডিপ্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ১৬০০–৭২০ পিক্সেল।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট, রিয়ারে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ও ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। ভিভো ওয়াই১৬ ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরের সঙ্গে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। এক্সটেন্ডেড র্যাম ২.০ প্রযুক্তি থাকায় র্যাম বাড়ানো যাবে। ডুয়াল সিম স্লটে দুটি ন্যানো সিম বা একটি সিম ও একটি মেমোরি কার্ড সাপোর্ট থাকছে।
অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ অপারেটিং সিস্টেম রয়েছে ডিভাইসে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে, যা ১০ ওয়াট ফাস্ট-চার্জিং সাপোর্ট করবে। গোল্ড ও স্টেলার ব্ল্যাক দুই আকর্ষণীয় রঙে ১৬ জানুয়ারি থেকে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর মূল্য ১৫ হাজার ৯৯ টাকা।