ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন

আফগান টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান

বিশ্ব সেরা লেগ স্পিনার রশিদ খানকে টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। চলতি বছর এই ফর্মেটের বিশ্বকাপ শেষে মোহাম্মদ নবীর অধিনায়কত্ব ছাড়ার পর তাকে এ দায়িত্ব দেয়া হয়।

অধিনায়কের দায়িত্ব পালন রশিদ খানের এটাই প্রথম নয়। এই ক্রিকেটার প্রথমবার ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মোট তিন মাস ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়া এই সময়ে তিনি টেস্ট দলেরও অধিনায়কত্ব করেন।

এ ব্যাপারে এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেন, রশিদ খান অধিনায়ক হিসেবে নতুন নয়। তাকে টি-টোয়েন্টির অধিনায়ক করতে পেরে আমরা খুশি। আমি নিশ্চিত, তার নেতৃত্বে আফগানিস্তান এবার ভাল কিছুই করবে।

নেতৃত্ব পেয়ে অনুভুতি প্রকাশ করে রশিদ খান বলেন, এর আগে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছেন। তাদের সঙ্গে আমার বোঝাপড়াও খুব ভাল। আশা করছি, সবাই মিলে দেশের ক্রিকেটের জন্য ভাল কিছুই করব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ