ক্যামেওর মতো একই বৈশিষ্ট্যের অ্যাপ সুপার বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মেটা। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত কার্যকর হবে। ২০২০ সালে ইনফ্লুয়েন্সারদের লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা দিতে সুপার অ্যাপটি তৈরি করা হয়।
এক বিবৃতিতে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, ভিডকন ও কমিক কনের মতো বাস্তব জীবননির্ভর অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছিল। ফেব্রুয়ারির আগে সুপার অ্যাপ বন্ধ না হলেও এ সময়ের মধ্যে ব্যবহারকারীরা নতুন করে কোনো নিউজ ইভেন্ট তৈরি করতে পারবে না। আইএএনএস


















