চলতি বছর বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর বার্ষিক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
বুধবার প্রকাশিত আরএসএফ -এর বার্ষিক প্রেস ফ্রিডম রিভিউতে দেখা গেছে, ২০২২ সালে মোট ৫৩৩ জন সাংবাদিক, গণমাধ্যমকর্মীরকে কারাদণ্ড দেয়া হয়েছে, গত বছর এই সংখ্যা ছিল ৪৮৮।
১৯৯৫ সাল থেকে বার্ষিক হিসাব প্রকাশকারী প্যারিস-ভিত্তিক সংস্থাটি বলেছে, কারাবন্দী সাংবাদিকদের এক চতুর্থাংশেরও বেশি ১ বছর ধরে কারাগারে রয়েছে। সংস্থাটি মতে, সারা বিশ্বে কারাবন্দী গণমাধ্যমকর্মীদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশের কিছু বেশি দোষী সাব্যস্ত হয়েছে। বাকি দুই-তৃতীয়াংশ বিনা বিচারে কারাগারে রয়েছে।
আরএসএফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, অর্ধেকেরও বেশি সাংবাদিক মাত্র পাঁচটি দেশে কারাগারে রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সাংবাদিক চীনের কারাগারে রয়েছে, ১১০ জন। তারপরেই রয়েছে মিয়ানমার, যেখানে ৬২ জন সাংবাদিক কারাগারে রয়েছে। এছাড়াও ইরানে ৪৭ জন, ভিয়েতনামে ৪৯ জন এবং বেলারুশে ৩১ জন।
সংস্থাটি উল্লেখ্য করেছে, ইরানের বিক্ষোভ বিশ্বব্যাপী কারাগারে বন্দী সাংবাদিকদের সংখ্যা রেকর্ড উচ্চে ঠেলে দিয়েছে। ইরানে বর্তমানে কারাগারে থাকা ৪৭ জন সাংবাদিকের মধ্যে, ২২ বছর বয়সী মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়ার বিক্ষোভের পর থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরান একমাত্র দেশ যা গত বছর তালিকার অংশ ছিল না।
আরএসএফের মতে, চীনে সবচেয়ে বেশি গণমাধ্যমকর্মী কারাগারে রয়েছে। হংকং সহ, সেখানে ১১০ জন গণমাধ্যমকর্মী আটক রয়েছে। অন্যদিকে মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে সাংবাদিকতা কার্যকরভাবে একটি ফৌজদারি অপরাধে পরিণত হয়েছে বলে মনের করে আরএসএফ।
এছাড়াও ইউক্রেনের আটজন সহ আঠারোজন মিডিয়া কর্মী বর্তমানে রাশিয়ায় বন্দী বলে জানিয়েছে আরএসএফ।
সূত্র: আল জাজিরা