ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন

ক্রোম ব্রাউজারে গুগলের পাসকি ফিচার চালু

ক্রোম ব্রাউজারে পাসকি ব্যবহারের সুবিধা চালুর ঘোষণা দিয়েছে গুগল। অক্টোবরে কয়েক সপ্তাহ পরীক্ষার পর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ক্রোম ওএসের স্টেবল চ্যানেলে এটি চালু করা হলো। খবর টেকটাইমস।

বর্তমানে প্রায় সবারই একাধিক অনলাইন অ্যাকাউন্ট রয়েছে। সেগুলোতে প্রবেশের জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। কিন্তু প্রযুক্তির সঙ্গে হ্যাকিংয়েও পরিবর্তন আসছে। আর তাই ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদানে পাসওয়ার্ডবিহীন লগইন ব্যবস্থার জন্য পাসকি সুবিধা চালু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি।

পাসকি মূলত এক ধরনের ডিজিটাল ক্রেডেনশিয়াল। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসের সহায়তায় পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে পারবে। ম্যাকরিউমরসের তথ্যানুযায়ী, ক্রোমে পাসকি সাপোর্ট যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে ওয়েবে প্রবেশ করতে পারবে। পাসকি এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যাবে এবং আইওএস ডিভাইসগুলোর জন্য আইক্লাউডে ব্যাকআপ রাখা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ