ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন

ওয়াই সিরিজে ভিভোর নতুন স্মার্টফোন

ওয়াই সিরিজে তরুণদের জন্য নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ফিচারসহ বছরের শেষে ওয়াই০২এস এখন বাংলাদেশের বাজারে।

ওয়াই০২এস ডিভাইসটিতে ৬ দশমিক ৫১ ইঞ্চির ফুলভিউ এইচডিপ্লাস আইপিএস ডিসপ্লে প্যানেল দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১৬০০–৭২০ পিক্সেল। ডিভাইসটিতে মিডিয়াটেকের হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

এতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারও রয়েছে।

ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওয়াই২০ স্মার্টফোনটিতে ফেস বিউটি, টাইমল্যাপসসহ একাধিক ফিচার রয়েছে, যেগুলোর মাধ্যমে ছবি ও ভিডিও ধারণে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ