ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন

এক লাখের বেশি বাংলাদেশি ভিডিও ইউটিউব থেকে উধাও

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলাদেশের মোট এক লাখ ১২ হাজার ৯৩০টি ভিডিও মুছে দিয়েছে ইউটিউব।

সম্প্রতি বছরের শেষ প্রান্তিকে ইউটিউব থেকে কোন কোন দেশের বা অঞ্চলের ভিডিও মুছে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটি সেই তালিকা প্রকাশ করেছে। তারপরেই এই তথ্য সামনে উঠে আসলো।

জানা গেছে, গুগল মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব থেকে ভিডিও মুছে ফেলার তালিকায় আট নম্বরে আছে বাংলাদেশ। এ তালিকায় শীর্ষে আছে ভারত। সেখানে তিন মাসে ১৭ লাখ ৭ হাজার ২০৪টি ভারতীয় ভিডিও মুছে দিয়েছে ইউটিউব। আর, বিশ্বব্যাপী মোট ৫৬ লাখ ৩ হাজার ৭৯৪টি ভিডিও মুছেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

ইউটিউব বলছে, প্রতিষ্ঠানটির কমিউনিটি গাইডলাইন অনুসরণ না করায় এসব ভিডিও মুছে দেওয়া হয়েছে। ভিডিও আপলোডের সময় আপলোডকারীর আইপি ঠিকানার ভিত্তিতে কোন ভিডিও কোন অঞ্চলের ছিল, সেটি নির্ধারণ করেছে গুগল।

ভারত ছাড়াও এ তালিকায় শীর্ষের দিকে রয়েছে ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।

ওয়েব জায়ান্টের স্বচ্ছতা প্রতিবেদন বলা হয়েছে, বছরের তৃতীয় প্রান্তিকে ইউটিউব থেকে মোট ৫৮ লাখ ২০ হাজার ৯৭৮টি চ্যানেল বন্ধ করে দিয়েছে গুগল। চ্যানেল বন্ধ হওয়ায় মুছে গেছে ওই চ্যানেলে থাকা ভিডিওগুলোও।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ