জেরুজালেমের প্রবেশ পথে একটি বাস স্টপেজের কাছে একটি বিস্ফোরণে বুধবার কমপক্ষে সাতজন আহত হয়েছে।
অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, বিস্ফোরণটি ঘটনাস্থলে লাগানো একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে হয়েছে। তবে পুলিশ প্রতিবেদনটি নিশ্চিত করেনি এবং বলেছে তদন্ত অব্যাহত রয়েছে।
টেলিভিশনের ফুটেজে বিস্ফোরণের ফলে ঘটণাস্থলের চারপাশে ধ্বংসাবশেষ ছিটিয়ে থাকতে দেখা গেছে, যা জরুরি পরিষেবাগুলি ঘিরে রেখেছে।
ইসরায়েলে একের পর এক মারাত্মক হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান শুরু করার পর অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাস ধরে চলা উত্তেজনার মধ্যেই পর এই বিস্ফোরণ ঘটে।
সূত্র: আল জাজিরা