জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অনেক। বিভিন্ন ধরনের ফিচার থাকায় ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে।
লাস্ট সিন, ভয়েস ও ভিডিও কলিংয়ের মতো নানা ফিচারের পাশাপাশি আরেকটি জনপ্রিয় ফিচার হলো নিজের কারেন্ট লোকেশন শেয়ার করা।
যেভাবে শেয়ার করবেন:
১. প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন।
২. যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট ওপেন করুন।
৩. এবার ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন।
৪. সেখান থেকে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিকে বেছে নিন।
৫. আপনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন সেটি শেয়ার হয়ে যাবে।
৬. নিজের ইচ্ছামতো সময়সীমাও বেছে নিতে পারবেন।
৭. চাইলেই নির্ধারিত সময়ের আগে লোকেশন শেয়ার করা বন্ধ করে দিতেও পারবেন। সেজন্য ‘স্টপ শেয়ারিং’-এ ট্যাপ করলেই হয়ে যাবে।