ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

স্মার্টফোন বিক্রি ১১% কমেছে ভারতে

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে স্মার্টফোন বিক্রি হয়েছে সাড়ে চার কোটি ইউনিট, গত বছরের একই প্রান্তিকের তুলনায় যা ১১ শতাংশ কমেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গিয়েছে, ২১ শতাংশ হিস্যা নিয়ে ভারতের বাজারে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড ছিল শাওমি।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিক্রি হওয়া প্রতি তিনটি স্মার্টফোনের একটি ছিল ফাইভজি। ২০ শতাংশ হিস্যা নিয়ে ফাইভজি সেগমেন্টে শীর্ষ ব্র্যান্ড স্যামসাং। প্রিমিয়াম স্মার্টফোনে একচ্ছত্র আধিপত্য অ্যাপলের।

ফিচার ফোনসহ ভারতের সার্বিক হ্যান্ডসেট বাজার তৃতীয় প্রান্তিকে সংকুচিত হয়েছে ১৫ শতাংশ। আলাদাভাবে ফিচার ফোন বিক্রি বছরওয়ারি ২৪ শতাংশ কমেছে। ২৮ শতাংশ হিস্যা নিয়ে তৃতীয় প্রান্তিকে ফিচার ফোনে শীর্ষ ব্র্যান্ড ছিল আইটেল। এ নিয়ে টানা তিন প্রান্তিকে ফিচার ফোনে শীর্ষস্থান ধরে রেখেছে চীনের শেনঝেনভিত্তিক কোম্পানিটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ