ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে বাজারে রিয়েলমির সি৩০

তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে দেশের বাজারে সাশ্রয়ী দামের নতুন স্মার্টফোন সি৩০ নিয়ে এসেছে রিয়েলমি। একই প্রাইস সেগমেন্টের ফোনগুলোর মধ্যে এ ডিভাইসকে অনন্য করেছে ৮ দশমিক ৫ মিলিমিটার আলট্রা স্লিম ভার্টিকাল স্ট্রাইপ ডিজাইন, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।

রিয়েলমি সি৩০ স্মার্টফোনে ৮৮ দশমিক ৭ শতাংশ স্ক্রিন রেশিওর ৬ দশমিক ৫ ইঞ্চির মেগা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তুলনামূলক বড় ডিসপ্লে থাকায় ভিডিও গেম খেলা, ভিডিও দেখা ও ইন্টারনেট ব্রাউজিংয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১২ শক্তিশালী প্রসেসর, যার আনটুটু স্কোর ২ লাখের ওপরে। ১২ ন্যানোমিটার অক্টা-কোরবিশিষ্ট এ প্রসেসর সর্বোচ্চ ১ দশমিক ৮২ গিগাহার্টজ গতি নিশ্চিত করবে। কাজেই বাজেট সাশ্রয়ী হলেও রিয়েলমির এ ফোন গেম খেলা কিংবা মুভি দেখার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে।

২ গিগাবাইট র‌্যামের এ ডিভাইসে ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া ডিভাইসটির ইউএফএস ২.২ হাই স্পিড ফ্ল্যাশ স্টোরেজ প্রযুক্তি ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে দেবে দুর্দান্ত অভিজ্ঞতা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ