ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ট্যাপ টু পে ফিচারে যুক্ত হবে পেপাল ও ভেনমো

শিগগিরই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের লেনদেনের ক্ষেত্রে আইফোনের ট্যাপ টু পে ফিচার ব্যবহারের সুবিধা দেবে পেপাল ও ভেনমো। সম্প্রতি আয় প্রতিবেদন প্রকাশের সময় এ কথা জানায় পেপাল।

ভবিষ্যতে গ্রাহকদের ডঙ্গল বা কার্ড রিডারের প্রয়োজন হবে না। এর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিক্রেতারা স্পর্শবিহীন ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ আদান-প্রদান করতে পারবে। তবে এজন্য ব্যবহারকারীদের কাছে আইফোন এক্সএস বা আরো উন্নত মডেল থাকতে হবে। এনগ্যাজেট

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ