ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ইনস্টাগ্রাম থেকে আয়ে মেটার একাধিক ফিচার

ডিজিটাল মুদ্রা লেনদেনে টুলের পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের আয়ের সুবিধা দিতে ইনস্টাগ্রামে একাধিক নতুন ফিচার যুক্ত করার কথা জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকেই নির্মাতাদের নন-ফানজিবল টোকেন (এনএফটি) কিনতে পারবে। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রে কনটেন্ট নির্মাতাদের একটি ছোট গ্রুপ নিয়ে ফিচারটির পরীক্ষা চালানো হবে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশে ফিচার ও টুল চালু করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপগুলো থেকে কনটেন্ট নির্মাতারা ডেন আরো আয় করতে পারে সেজন্য মেটা বিভিন্ন ফিচার চালু করে আসছে। মূলত টিকটকসহ অন্যান্য প্লাটফর্ম থেকে মেধাবীদের আকর্ষণের জন্যই এ উদ্যোগ। কেননা বর্তমানে প্রভাবশালীরা এসব প্লাটফর্মে ডলার বিনিয়োগে সবার মাঝে আগ্রহ তৈরি করতে পারছে।

ফিচার ও টুল চালুর পাশাপাশি মেটা যুক্তরাষ্ট্রে অবস্থিত ইনস্টাগ্রামের সব এলিজিবল কনটেন্ট নির্মাতার জন্য সাবস্ক্রিপশনের পরিধি বাড়ানোর কথা জানিয়েছে। নির্মাতারা যেন ছবি শেয়ারিংয়ের এ অ্যাপের মাধ্যমে আরো আয় করতে পারে সেজন্যই এ উদ্যোগ। ফিচার, টুল ও সাবস্ক্রিপশন পরিধির পাশাপাশি মেটা মালিকানাধীন ইনস্টাগ্রামে গিফটের সুবিধাও চালু করতে যাচ্ছে। প্রথম পর্যায়ে রিলসকে এর আওতায় আনা হবে। ফলে কনটেন্ট নির্মাতারা তাদের অনুসরণকারীদের কাছ থেকে অর্থ আয় করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ