আয়রনম্যানসহ মার্ভেল ইউনিভার্সের বিভিন্ন চরিত্রসংবলিত আরো দুটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম উন্নয়নের কাজ করবে ইলেকট্রনিকস আর্টস (ইএ)। সম্প্রতি এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সম্পন্ন হওয়া চুক্তি ঘোষণার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানা গিয়েছে। খবর রয়টার্স।
আয়রনম্যান গেমটি হলিউডের অন্যতম অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত কাল্পনিক বিলিয়নেয়ার টনি স্টার্কের চরিত্রের পরিপ্রেক্ষিতে তৈরি করা হবে। নতুন ডেভেলপ করা গেমগুলো পিসি ও কনসোল উভয় প্লাটফর্মের জন্যই চালু করা হবে বলে ইএ সূত্রে জানা গেছে।
নতুন চুক্তির আগে ইএ মার্ভেলের মালিকানা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনির সঙ্গে আরেকটি চুক্তি করেছিল। এ চুক্তির আওতায় মোবাইল ডিভাইস, কম্পিউটার ও কনসোলের জন্য স্টার ওয়ার্স চলচিত্রকে কেন্দ্র করে গেম তৈরির কথা ছিল।


















