ভারত ক্রিকেট দল চলতি বছরের ডিসেম্বরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে। সিরিজের এক মাস আগেই স্কোয়াড ঘোষণা করলো ভারত।
সোমবার বাংলাদেশ সফরের জন্য ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
প্রথমে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৪ ডিসেম্বর। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে ৭ ও ১০ ডিসেম্বর। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৪-১৮ ডিসেম্বর। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ভারতের ওয়ানডে দল
রোহিত শর্মা (অধিনায়ক) শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল ও দীপক চাহার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল।
ভারতের টেস্ট দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, কেএস ভারত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল।