সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
যমুনা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম আতিকুর রহমান এবং রেডিসন ব্লু ঢাকার জেনারেল ম্যানেজার ইন-চার্জ মোহাম্মদ মাহবুবুল আলম এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায়, যমুনা ব্যাংকের প্লাটিনাম এবং সিগনেচার ক্রেডিট কার্ডের গ্রাহকগণ হোটেল রেডিসন ব্লু ঢাকাতে অবস্থিত ওয়াটার গার্ডেন ব্রাসেরী
রেস্তোরায় বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে Buy1-Get1 অফার উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে ব্যাংকের এবং হোটেলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।