আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড রংপুরে পীরগাছা শাখার অধীনে মাহিগঞ্জ উপশাখা, কুরিগ্রাম শাখার অধীনে উলিপুর উপশাখা এবং রংপুর শাখার অধীনে শঠিবাড়ি উপশাখা উদ্বোধন করে।
উপশাখা তিনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান নূর মোহাম্মদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের সম্মানিত পরিচালক মো. সিরাজুল ইসলাম ভরসা। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ।
এসময় ব্যাংকের চেয়ারম্যান নূর মোহাম্মদ উপস্থিত সবাইকে ব্যাংকের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।