সম্প্রতি কার্যক্রমগত সেবা ও সফটওয়্যার নিয়ে টেলিনরের সঙ্গে গ্লোবাল ফ্রেমওয়ার্ক চুক্তি নবায়ন করেছে এরিকসন। এর অংশ হিসেবে ২০২৪ সাল পর্যন্ত পরিকল্পনা ও টিউনিংয়ের ক্ষেত্রে বাংলাদেশে টেলিনরসহ (গ্রামীণফোন) চারটি সাবসিডিয়ারি এরিকসনের কগনিটিভ সফটওয়্যার সেবা পাবে। অন্য যে দেশগুলোয় এরিকসনের সফটওয়্যার পরিষেবা পাবে সেগুলো হচ্ছে মালয়েশিয়া (ডিজি), থাইল্যান্ড (ডিট্যাক) ও সিঙ্গাপুরে টেলিনর এশিয়া।
২০১৭ সালে সই হওয়া মূল চুক্তির লক্ষ্য ছিল নেটওয়ার্ক অপারেশন (আরো উন্নত নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার অটোমেশন যার অন্তর্ভুক্ত), নেটওয়ার্ক ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড অপ্টিমাইজেশন, ফার্স্ট লেভেল অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্ট ফিল্ড অপারেশন ও প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশনের মতো একাধিক সেবার জন্য একটি কমন ডেলিভারি সেন্টার (সিডিসি) তৈরি করা। এর আগে বেশকিছু কৃতিত্ব অর্জনের জন্য টেলিনর ও এরিকসন যৌথভাবে খাতসংশ্লিষ্ট পুরস্কার পেয়েছে।
চুক্তি নবায়ন নিয়ে এরিকসনে জিসিইউ টেলিনরের প্রধান রিটা মোবকেল বলেন, এরিকসন নেটওয়ার্ককেন্দ্রিক কার্যক্রম থেকে ব্যবহারকারীর অভিজ্ঞতাকেন্দ্রিক কার্যক্রম, অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বহুমুখী ডাইমেনশনের মাধ্যমে উন্নত কর্মক্ষমতাসহ টেলিনরের জন্য কাস্টমারমুখী সাসটেইনেবল ডিফারেন্সিয়েশন (টেকসই পার্থক্য) তৈরি করতে সাহায্য করেছে; একই সঙ্গে ক্রমাগত উন্নতি এবং আরো উত্কর্ষের জন্য এরিকসন অপারেশন ইঞ্জিন সক্ষমতা বাড়ানোর বিষয়টি অব্যাহত রেখেছে।


















