দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৬ষ্ঠ বারের মতো স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চারমাথা মোড়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম।
উপজেলার ১০ হাজার ৫শ ৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪০৫ টাকা দরে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার তেল দেয়া হচ্ছে।