ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

এম৫৪ স্মার্টফোনে থাকবে স্ন্যাপড্রাগনের প্রসেসর

মিড রেঞ্জে স্যামসাংয়ের পরবর্তী স্মার্টফোন এম৫৪-তে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হতে পারে বলে গুঞ্জন উঠেছে। প্রসেসর ছাড়াও স্মার্টফোনটির অন্যান্য বৈশিষ্ট্যের তথ্যও ফাঁস হয়েছে। খবর টেকটাইমস।

স্যাম মোবাইল প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ আলোচনায় থাকা স্যামসাংয়ের মিড রেঞ্জ স্মার্টফোন এম৫৪ আলোর মুখ দেখতে পারে। তবে এ বছর বাজারজাত না হলে আগামী বছরের শুরুতে ডিভাইসটি বাজারজাত করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। এরই মধ্যে অনলাইনে ডিভাইসটির বৈশিষ্ট্য ফাঁস হয়েছে।

প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকদের ধারণা, সাশ্রয়ী মূল্যের এম৫২ ও এম৫৩-এর উত্তরসূরি হিসেবে নতুন ডিভাইসটি উন্মোচন করবে স্যামসাং। আগে প্রকাশিত প্রতিবেদনে স্যাম মোবাইল ডিভাইস দুটিকে মিড রেঞ্জে অন্যতম সেরা বলে আখ্যা দিয়েছিল। গুঞ্জন সূত্রে জানা গেছে, এন্ট্রি লেভেলের নতুন ডিভাইসটিতে শক্তিশালী চিপসেট ব্যবহার করা হবে। এর আগে চিপসেটটি ফ্ল্যাগশিপ ডিভাইসে দেয়া হয়েছিল। পাশাপাশি এতে বড় ব্যাটারি দেয়া হবে বলেও আলোচনা চলছে, যেটি ব্যবহারকারীদের লম্বা সময় ব্যাকআপ দেবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ