ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

৫ ও ৮ গিগাবাইটের সংযোগ আনছে গুগল ফাইবার

২০২৩ সালের শুরুতে প্রতি সেকেন্ডে ৫ ও ৮ গিগাবাইট গতির সংযোগ সুবিধা চালু করতে যাচ্ছে গুগল ফাইবার। নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এ প্যাকেজ চালু করা হচ্ছে। খবর দ্য ভার্জ ও টমস হার্ডওয়্যার।

গুগল ফাইবারের প্রডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আমালিয়া ও সুলিভানের এক ব্লগ পোস্টের তথ্যানুযায়ী, যারা প্রতিনিয়ত ক্লাউড অবকাঠামোতে কিংবা বিশাল পরিমাণ ডাটা নিয়ে কাজ করে এবং যেসব বাড়িতে অনেক মানুষ একত্রে বসবাস করে তাদের জন্য এ সংযোগ ভালো উপকারে আসবে।

ব্লগ পোস্টে সুলিভান বলেন, ফাইলের আকার যত বড়ই হোক না কেন ৫ গিগাবাইটের প্যাকেজের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো সমস্যা ছাড়াই একই সঙ্গে আপলোড ও ডাউনলোড করতে পারবেন। অন্যদিকে ৮ গিগাবাইটের সংযোগ ব্যবহার করলে সেটি দ্রুতগতির ইন্টারনেট সংযোগের পাশাপাশি বাধাহীন অভিজ্ঞতা দেবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ