টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে নামিবিয়া। তবে শুরুর ধাক্কা সামনে নিয়ে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের দারুণ চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দলটি।
ম্যাচের শুরুতেই পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠলো। লঙ্কান বোলিংয়ের সামনে তেড়েফুঁড়ে ব্যাট করার চেষ্টা নামিবিয়ার। কিন্তু অভিজ্ঞ লঙ্কান ক্রিকেটাররা তাদের স্কোর করার পথ রূদ্ধ করে দেয়ার পাশাপাশি দ্রুত উইকেটও তুলে নেয়।
ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দিলেন দুষ্মন্তে চামিরা। ৬ বলে ৩ রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন।
১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। এর ৫ম ওভারে গিয়ে তাদের তৃতীয় উইকেটের পতন ঘটান চামিকা করুনারত্নে।
১২ বলে ২০ রান করে আউট হন নিকোল লফটি ইটন। ১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিলো তার ব্যাটে।
ইনিংসের শেষ দিকে ব্যাটারদের ঝোড় ব্যাটিংয়ে ১৬৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় নামিবিয়া।
শেষ খবর পাওয়া পর্যন্ত নামিবিয়ার দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। ৪ ওভার খেলে ২২ রান সংগ্রহ করেছে দলটি। হারিয়েছে ৩ উইকেট।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্তে চামিরা, প্রামোদ মধুশন, মহেস থিকসানা।
নামিবিয়া একাদশ
ডিভান লা কক, মাইকেল ফন লিংগেন, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, জোহানেস জোনাথন (জেজে) স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।