ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

ফটোজ অ্যাপে যুক্ত হচ্ছে অ্যাপলের আইক্লাউড

ফটোজ অ্যাপে অ্যাপলের আইক্লাউড যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে মাইক্রোসফট। অ্যাপলের ফটো ক্লাউড স্টোরেজ প্লাটফর্ম ব্যবহারকারীরা শিগগিরই তাদের মিডিয়া ফাইলগুলো উইন্ডোজের জন্য আইক্লাউড অ্যাপের মাধ্যমে সিঙ্ক করতে পারবে। খবর টেকরাডার।

অক্টোবরের সারফেস ইভেন্টে অ্যাপে আইক্লাউড যুক্ত করার বিষয়টি প্রকাশ করা হয়। ইভেন্টে নতুন সিরিজের ল্যাপটপ ও ক্যানভা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত গ্রাফিক ডিজাইন টুল মাইক্রোসফট ডিজাইনার উন্মোচন করা হয়েছে। কয়েক বছর ধরে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সর্বশেষ পদক্ষেপ হচ্ছে এটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ