ইউক্রেন ও পোল্যান্ডের পরিবহন ও পরিষেবা কোম্পানিতে নভেল র্যানসমওয়্যার হামলা চালিয়েছে নতুন একদল হ্যাকার। সম্প্রতি এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে মাইক্রোসফট। খবর রয়টার্স।
গত মঙ্গলবার আক্রমণকারীরা ১ ঘণ্টার মধ্যে দেশগুলোতে বড় পরিসরে আক্রমণ পরিচালনা করেছে। মাইক্রোসফট জানায়, অল্প সময়ে বড় ধরনের আক্রমণ পরিচালনা করায় পরিচিত কোনো গ্রুপের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা যায়নি। তবে গবেষকরা এর আগে রাশিয়ার সরকার সমর্থিত সাইবার দলের আক্রমণের ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যাদের হামলার কারণে ইউক্রেনের সরকারি সংস্থাগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছিল।
পশ্চিমের নিরাপত্তা গবেষক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে সামরিক আগ্রাসনের শিকার হওয়ার পর থেকে ইউক্রেনে রাশিয়া সমর্থিত সাইবার আক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। হামলার বিষয়ে ওয়াশিংটনে থাকা রাশিয়ান দূতাবাস থেকে কোনো মন্তব্য করা হয়নি। এমনকি ইউক্রেন ও পোল্যান্ডে সাইবার নিরাপত্তা সংস্থাগুলোও কিছু জানায়নি।















