সারফেস ডিভাইসের মাধ্যমে প্রযুক্তি বাজারে ভালো সাড়া পেয়েছে মাইক্রোসফট। এ সফলতার অংশ হিসেবে আরো তিনটি ডিভাইস উন্মোচন করল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। নতুন ডিভাইসগুলোর মধ্যে একটি ল্যাপটপ, একটি ট্যাবলেট ও একটি ডেস্কটপ পিসি। খবর জিএসএমঅ্যারেনা।
সম্প্রতি সারফেস ট্যাবলেটের এক দশক পূর্তি উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে একসঙ্গে সারফেস ল্যাপটপ ৫, সারফেস প্রো ৯ কনভার্টিবল ট্যাবলেট ও অল-ইন ওয়ান পিসি সারফেস স্টুডিও ২+ প্রদর্শন করেছে এ প্রযুক্তি জায়ান্ট।
সারফেস প্রো ৯ ট্যাবলেট আর ১৩ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের সারফেস ল্যাপটপ ৫—উভয়েরই দাম ১ হাজার ডলার থেকে শুরু। কিন্তু সারফেস স্টুডিও ২+-এর সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৪ হাজার ৩০০ ডলার।
তিনটি ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ দেয়া হয়েছে। ২৫ অক্টোবর বিশ্বের নির্দিষ্ট কয়েকটি বাজারে নতুন সারফেস ডিভাইসগুলোর বাজারজাত শুরু হবে। এর এক মাস পর থেকে গ্রাহকরা সেগুলো কিনতে পারবেন।