এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে শুভসূচনা পেল বাংলাদেশ। আজ ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারায় বাংলাদেশের কিশোররা। আজ বিকেলে গ্রুপের আরেক ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে ইয়েমেন।
বাংলাদেশ কোনো গোল না করেই জিতেছে! সিঙ্গাপুরের খেলোয়াড়রা দুটি আত্মঘাতী গোল করে ও বাংলাদেশের জালে একটি গোল করে। ১০ মিনিটে সিঙ্গাপুরের ব্রায়ডেন ও ৯৭ মিনিটে একই দলের আইজ্যাক আত্মঘাতী গোল করেন। এর আগে ২৮ মিনিটে অতিথি দলের সাইয়াজওয়ান গোল করেন।
এএফসিভুক্ত ৪৭টি দেশের মধ্যে ৪৪টি এই বাছাইপর্বে অংশ নিচ্ছে। এর মধ্যে চারটি গ্রুপে পাঁচটি করে ও ছয়টি গ্রুপে চারটি করে দল লড়াই করছে। ১০ গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি উঠবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে। আর সেরা রানার্সআপ হিসেবে আরো ছয়টি দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট।