অ্যান্ড্রয়েডের ক্রোম ব্রাউজারে আলাদাভাবে চালু করা সব ট্যাবের সংখ্যা শিগগিরই দেখানো শুরু করবে গুগল। ২০২১ সালে গুগল ক্রোম অ্যান্ড্রয়েডে ট্যাব গ্রুপ তৈরি শুরু করে। যেখানে কোনো গ্রুপে যত ট্যাব চালু করা হতো, সেগুলো একটি নির্দিষ্ট ট্যাব হিসেবে অমনিবক্সের পাশে দেখানো হতো। খবর গ্যাজেটসনাউ।
অ্যান্ড্রয়েডের জন্য ক্রোমের ১০৬তম ভার্সন চালু করা শুরু করেছে আলফাবেটের মালিকানাধীন গুগল। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে ট্যাব গ্রুপের যে আচরণ রয়েছে, সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ৯টু৫গুগল প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ট্যাব গণনার সুবিধা চালুর পাশাপাশি গুগল ক্রোম ব্যবহারকারীদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের মাধ্যমে ইনকগনিটো ট্যাব লক করার সুবিধাও দেবে।


















