জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার জন্য যুক্ত করছে একাধিক ফিচার। যার ফলে ফেসবুক ব্যবহারের সংখ্যা দিন দিন বাড়ছে।
তবে ফেসবুকের ভুল ব্যবহারে বিপদে পড়তে পারে ব্যবহারকারীরা। জেল-জরিমানা তো হবেই; সেই সাথে সামাজিকভাবেও সম্মানহানি হবে। চলুন জেনে নেওয়া যাক ফেসবুকে কোন কাজগুলো ভুলেও করা যাবে না-
ফেসবুকে অনেকেই কোনো সেলিব্রেটি বা অন্যকারো পোস্টে বা ছবিতে উল্টাপাল্টা এবং বিভ্রান্তিমূলক মন্তব্য করে বসেন। ভুলেও এমন কাজ করবেন না।
আবার অনেকেই আছেন নিজের ওয়ালে ধর্ম বা সামাজিক বিষয় নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করেন। এতে বিপদে পড়তে পারেন যে কোনো সময়। বিশেষ করে ধর্মীয় কোনো বিষয় নিয়ে মিথ্যা তথ্য দেওয়া যাবে না ফেসবুকে। সেটা যে ধর্মেরই হোক না কেন। ধর্ম নিয়ে কাউকে কটূক্তি করা থেকেও বিরত থাকুন।
অনেকে না বুঝে বিভ্রান্তিমূলক বা মিথ্যা পোস্ট শেয়ার দেন। যা আপনার জন্য বিপদের অন্যতম কারণ হতে পারে। সাইবার আইনে এসব পোস্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়া সমান অপরাধ বলেই গণ্য হবে। তাই ভেবেচিন্তে যে কোনো মন্তব্য বা পোস্ট শেয়ার করুন।

ফেসবুকে নারীদের কখনোই উত্যক্ত করা যাবে না। ফেসবুকে কখনোই কোনো নারীর সম্পর্কে ভুল বার্তা, ছবি বা ভিডিও পাঠাবেন না।
এমন কোনো মন্তব্য বা পোস্ট করা যাবে না, যাতে কারো ধর্মীয় অনুভূতি আহত হয়।
অনেকেই না বুঝে নকল লিঙ্ক শেয়ার করেন। সেটি হতে পারে কোনো নতুন সিনেমার নকল ভিডিও। তাই ফেসবুক হোক বা অন্য মাধ্যম, সিনেমার নকল ভিডিওর লিঙ্ক কখনোই শেয়ার করা যাবে না। এতে আপনার জেল এবং জরিমানা দুটোই হতে পারে।


















