দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আজ শনিবার (১ অক্টোবর) সকাল থেকে বন্দর দিয়ে সবধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে দু’দেশের যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
আগামী ৭ অক্টোরবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।