নতুন ক্যাশব্যাক ক্রেডিট কার্ড অফারের মাধ্যমে ভারতে ১৭ কোটি ৫০ লাখ গ্রাহককে ধরে রাখার চেষ্টা করছে স্যামসাং। চলতি উৎসব মৌসুমে অনুগত গ্রাহককে একাধিক পণ্য ক্রয়ে আকৃষ্ট করতে এ অফার চালু করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভারতে চলমান উৎসব মৌসুমকে কেন্দ্র করে সোমবার অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে নতুন একটি ক্রেডিট কার্ড চালু করে স্যামসাং। বছরব্যাপী ১০ শতাংশ ক্যাশব্যাক অফার পাবেন স্যামসাং পণ্য ক্রেতারা। সাধারণত অ্যামাজনের মতো ই-কমার্স সাইট ও রিটেইল স্টোরগুলো বিভিন্ন উৎসব মৌসুমে এমন অফার দেয়।
ভারতে স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজু পুল্লান রয়টার্সকে বলেন, বর্তমানে ভারতে বিদ্যমান ১৭ কোটি ৫০ লাখ গ্রাহকের কথা বলছি। ঘাঁটিটি অনেক সম্ভাবনাময়।


















