ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

উইন্ডোজ ১১ সতর্ক করবে ভুল করে পাসওয়ার্ড লিখলে

উইন্ডোজ ১১-এর ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডের সুরক্ষা নিশ্চিতে নতুন একটি টুল চালু করেছে মাইক্রোসফট। এর মাধ্যমে ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে ব্যবহারকারী কোনো পাসওয়ার্ড ভুল করে টাইপ করতে গেলে সতর্ক করা হবে। খবর টেকরাডার।

উইন্ডোজ ১১-এর জন্য ২২এইচ আপডেটের অংশ হিসেবে এ টুল চালু করা হয়েছে। মাইক্রোসফটের নিজস্ব অ্যাপ নোটপ্যাড ও ওয়ার্ডেও টুলটি কাজ করবে। এক ব্লগপোস্টে নতুন টুলটি চালুর ঘোষণা দেয়ার সময় মাইক্রোসফট জানায়, ওয়েবসাইটের নিরাপত্তার বিষয়ে যেসব ব্যবহারকারী সচেতন নয় তাদের পাসওয়ার্ড লেখা থেকে বিরত রাখার পাশাপাশি সেগুলোকে হ্যাকার ও স্ক্যামারদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখবে টুলটি।

টুলটি মাইক্রোসফটের স্মার্টস্ক্রিন প্রটেকশন প্লাটফর্ম ব্যবহার করে, যেটি ব্যবহারকারীদের সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত রাখবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ