প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন। বর্তমানে তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুরস্কারের অর্থ ছাড়াও যেসব খেলোয়াড়দের ঘরের প্রয়োজন, তাদের ঘর দেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া অন্য খেলোয়াড়দের কি অবস্থা সে ব্যাপারে খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) সাফ জয়ী নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।