ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

আনলিমিটেড রিঅ্যাকশন সুবিধা আনছে টেলিগ্রাম

নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড রিঅ্যাকশন ও ইমোজি স্ট্যাটাস দেয়ার সুবিধা আনতে যাচ্ছে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। ফলে ব্যবহারকারীরা আরো সহজে ও আনন্দের সঙ্গে তাদের অনুভূতির কথা প্রকাশ করতে পারবে। খবর ইটিটেলিকম।

প্রতিষ্ঠানটি জানায়, কাস্টম ইমোজির কালেকশন থেকে প্রিমিয়াম ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী রিঅ্যাকশন বাছাই করতে পারবে। হাজারেরও বেশি ইমোজি থেকে পছন্দেরটি বাছাইয়ে এখন থেকে প্রতি মেসেজে তিনটি রিঅ্যাকশন যুক্ত করা যাবে। এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, সব ব্যবহারকারীই বর্তমানে কয়েক ডজনের বেশি ইমোজি ব্যবহার করতে পারবে। এমনকি টেলিগ্রাম প্রিমিয়ামেরর আগের ইমোজিও থাকবে।

এনক্রিপ্টেড মেসেজিং প্লাটফর্মটি জানায়, নতুন ইমোজিগুলোকে জায়গা করে দিতে আমরা রিঅ্যাকশন প্যানেলের ডিজাইনে পরিবর্তন এনেছি। প্রতিনিয়ত যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সবার ওপরে থাকবে। ইমোজি ও রিঅ্যাকশনের নতুন আপডেটটি বর্তমানে গ্রুপ ও ওয়ান-অন-ওয়ান চ্যাটের জন্য চালু করা হয়েছে। আপডেটের ফলে অ্যাডমিনরা গ্রুপে কোন ধরনের কাস্টম রিঅ্যাকশন ব্যবহার করা হবে সেটি নির্ধারণ করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ