ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গার সেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যানপাড়ায় এঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত ইমরান হোসেন গোবিন্দপুর গ্রামের মালপাড়ার জুড়ান আলীর ছেলে। পেশায় ইলেকট্রিশিয়ান ছিল ইমরান।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড কমিশনার ডালিম হোসেন বলেন, সকালে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। পরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, আমি ঘটনাটি শুনেছি। ব্যক্তিগত কাজে ঢাকাতে অবস্থান করছি আমি। বিস্তারিত জানতে খোঁজ নেয়া হচ্ছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্বশক্রতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছি। কুষ্টিয়াতে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। তিনি আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক ছিলেন বলে নিশ্চিত হয়েছি। হত্যাকারীদের আটকে অভিযান চলছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, “আসামীদের শনাক্ত করা হয়েছে। গ্রেফতারে কাজ করছে পুলিশ । এলাকায় পুলিশ মোতায়েন আছে। ”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ