চলতি বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আয়ে ওয়াল স্ট্রিটের লক্ষ্যমাত্রা পূরণ করেছে ওরাকল করপোরেশন। স্বাস্থ্যসেবা তথ্যপ্রযুক্তি ফার্ম সার্নার কেনার সুবিধাগুলো বাতিল করায় এ লক্ষ্যমাত্রা অর্জন করেছে এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ সময়ে প্রতিষ্ঠানটির ক্লাউড পরিষেবাগুলোর চাহিদাও শক্তিশালী ছিল। সার্নারের অবদানসহ সেগমেন্টর আয় ৪৫ শতাংশ বেড়ে ৩৬০ কোটি ডলারে পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী হাইব্রিড কর্মপরিবেশের চাহিদা বাড়ার পাশাপাশি ওরাকল তার ক্লাউড পরিষেবা অফারগুলো আরো শক্তিশালী করার চেষ্টা করছে। বৃহৎ প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশন ও অ্যামাজন ইনকরপোরেশনের ওয়েব পরিষেবাগুলো টেক্কা দিতে নিজের অবস্থান আরো দৃঢ় করছে ওরাকল।