সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এখন মূলত পরস্পর পরস্পরের ফিচারগুলো নকল করে চলেছে। সে পথে হেঁটে ইনস্টাগ্রামও নতুন একটি ফিচার চালুর পরীক্ষা করছে। মূলত রিপোস্টের বিষয়টি নিশ্চিত হতে ইনস্টাগ্রাম এ পরীক্ষা করছে। নতুন এ ফিচার অনেকটা টুইটারের রিটুইটের মতো। টাম্বলার আর ফেসবুকেও এমন ফিচার রয়েছে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিজের ফলোয়ারদের জন্য অন্যের পোস্ট শেয়ার করার ঘটনা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে নতুন নয়। এজন্য তারা ইনস্টাগ্রাম স্টোরিতে বা সরাসরি মেসেজ পাঠিয়ে পাবলিক পোস্ট শেয়ার করতে পারে। কিন্তু নতুন এ ফিচারের ফলে স্ক্রিনশট না নিয়ে বা অন্য কোনো মাধ্যমের দ্বারস্থ না হয়েই ব্যবহারকারীরা অন্যের পোস্ট নিজের ফিডে শেয়ার করতে পারবে। ইনস্টাগ্রাম নতুন এ ফিচারের জন্য ক্লোজ প্লাটফর্ম শেয়ারিং অপশন মোডিফাই করেছে।