ইউরোপে ৪০টির মতো দেশে পরিবেশবান্ধব (ইকো-ফ্রেন্ডলি) নেভিগেশন ফিচার চালু করতে যাচ্ছে গুগল ম্যাপস। গত বছর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়।
টেকক্রাঞ্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইকো-ফ্রেন্ডলি রুট সেটিংসে যুক্ত করতে হলে প্রথমে ব্যবহারকারীরা গুগল ম্যাপে তাদের প্রোফাইলে ট্যাপ করবে। এরপর সেটিংস নেভিগেশনের সেটিংস অপশনে যেতে হবে এবং রুট অপশনে স্ক্রল করতে হবে। ব্যবহারকারীরা জ্বালানি ব্যবহারে দক্ষ রুট চালু অথবা বন্ধ করতে জ্বালানি দক্ষ রুট ট্যাপ করতে পারবে।
এক ব্লগ পোস্টে গুগল জানায়, যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় নবায়নযোগ্য জ্বালানি গবেষণাগার (এনআরইএল) ও ইউরোপীয় পরিবেশ সংস্থার (ইইএ) ডাটার সহায়তায় প্রযুক্তিটি তৈরি করা সম্ভব হয়েছে।