আগামী পাঁচ বছরে দক্ষিণ কোরিয়ায় নতুন আরেকটি চিপ কারখানা স্থাপনে ১ হাজার ৯০ কোটি ডলার বিনিয়োগ করবে এসকে হাইনিক্স।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সিউলের দক্ষিণে চেওংজুতে এম১৫এক্স নামের কারখানাটির নির্মাণকাজ আগামী অক্টোবর নাগাদ শুরু হয়ে ২০২৫ সালের শুরুতে শেষ হবে।
কারখানায় কী ধরনের চিপ তৈরি করা হবে এ বিষয়ে হাইনিক্সের একজন মুখপাত্র বলেন, বাজারের চাহিদা ও অবস্থার পরিপ্রেক্ষিতে ডির্যাম নাকি ন্যান্ড ফ্ল্যাশ চিপ তৈরি হবে সেটি নির্ধারণ করা হবে। রয়টার্স


















